1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

মানিকগঞ্জের আরিচা ঘাটের যমুনা নদীর তীরে ৫লাখ কৃষকের সমাবেশের প্রস্তুতি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: আগামী ২২ ও ২৩ জানুয়ারি মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতীরে পাঁচ লাখ কৃষকের সমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।

সেই সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে আজ মানিকগঞ্জে প্রস্তুতিসভা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রস্তুতিসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খান রিতা, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এ জিব্নাহ কবীর, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিএনপি, কৃষকদলসহ অঙ্গসংগঠের কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌর শাখা কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পাঁচ লাখ কৃষকের সমাবেশ করার লক্ষ্যে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সারাদেশ থেকে কৃষকেরা যোগ দিবেন। সেই সমাবেশে যুক্ত হবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এই সমাবেশে উপস্থিত থাকবেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :