1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

হরিরামপুরে ডেবনেয়ার গ্রুপের উদ্যাগে দশ হাজার কম্বল বিতরণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়েছেন

হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে ডেবনেয়ার গ্রুপের উদ্যোগে অসহায় দুঃস্থ ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত  উপজেলার ধূলশুড়া ইউনিয়নের আবিধারা গ্রামে কম্বল বিতরণ করা হয়।

কম্বল নিতে আসা ধূলশুড়া ইউনিয়নের  ছালেহা বেগম জানান, খাঁ বাড়ি থেইকে সব বছরই শীতে আমাগো কম্বল দেয়।  রোজায়  কাপড়, ঈদের বাজার, কোরবানীতে গোস্ত দেয়। অসুখ হলে মানুষদের চিকিৎসার জন্য টেহা পয়সাও দে।  ঘরবাড়িও তারা করে দিয়েছেন।’

একই ইউনিয়নের মোহনপুর গ্রামের কুলসুম বেগম জানান, ‘ আমরা আইয়ুব খানের কাছ থেকে শীতের কম্বল, টাকা ও কাপড় পাই। উনার সহযোগিতায় দুই বছর আগে আমি চিকিৎসাও নিয়েছি।’

কম্বল বিতরণকালে মুহাম্মদ আইয়ুব খান এফসিএ বলেন, ‘ডেবনেয়ার গ্রুপ সবসময়ই দেশের দরিদ্র জনগণের পাশে দাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে । এই শীতে অসহায়দের সহায়তা করতে পেরে আমাদের প্রতিষ্ঠান গর্বিত। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতি দায়িত্ব পালন করা আমাদের প্রধান কর্তব্য। সেই আলোকে শুধুমাত্র শীতবস্ত্র বিতরণই নয়, আমরা বিভিন্ন ভাবে অসহায় ও দুঃস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, ডেবনেয়ার গ্রুপের কো-অর্ডিনেটর ও  সিএসআর প্রধান মো. সাহেদ খান, স্থানীয় প্রতিনিধি মো. আকিব খানসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :