1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পড়েছেন

সাদেকুর রহমানা, শিবালয় প্রতিনিধি:ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। ফলে এসব নৌরুটগুলোতে ফেরিতে যাতায়াতকারি যাত্রী ও যানবাহন শ্রমিকদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সুত্রে জানা গেছে, ঘণকুয়াশার কারণে শনিবার সকাল ৬:২০মিনিট থেকে আরিচা-কাজিরহাট এবং ৭টা  ২০মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এসময় কাজিরহাট থেকে আসার পথে যমুনা নদীর মাঝে ফেরি খানজাহনা আলী দৌলতদিয়া থেকে আসার পথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে নোঙর করে রয়েছে।এছাড়া আরিচা ঘাটে ৩টি ফেরি ধানসিড়ি, হামিদুর রহমান ও চিত্রা পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে। আরিচা ঘাটে মেরামতে রয়েছে ফেরি শাহ আলী ও কিষাণী।

এদিকে পাটুরিয়া ঘাটে চারিটি ফেরি ফরিদপুর, বনলতা, কেরামত আলী ও শাহ পরান  এবং দৌলতদিয়া ঘাটে ছয়টি ফেরি কুমিল্লা,  বরকত ,কপোতী, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, হাসনাহেনা এবং মতিউর

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কাযার্লয়ের এজিএম মো.আব্দুস সালাম বলেন, আজ রাতে তেমন কোন কুয়াশা ছিল না। শনিবার সকাল থেকে ঘণকুয়াশা পড়ে নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। এসময় ফেরি চালানো খুবই ঝুঝিপূ্র্ণ পড়ে।তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরিচা-কাজিরহাট শনিবার সকাল ৭টা ২০মিনিট থেকে এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল সাড়ে ৬টা ২০মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘণকুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করবে বলে তিনি জানান। 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :