1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

মানিকগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসটি যাথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার, সিভিল সার্জন ডা. মকছেদুল মোমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সিদ্দিকী হাশেম মাষ্টার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ- পরিচালক রবিয়াহ নূর আহমেদ,

পাওয়ার গ্রীডের নির্বাহী পরিচালক প্রকৌশলী গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য-সচিব জাহাঙ্গীর আলম বিশ্বাস, ছাত্র প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার পূর্বমুহূর্তে দেশের সকল শ্রেণী-পেশার বুদ্ধিজীবীদের হত্যা করেছে যাতে বাংলাদেশ মেধাশূন্য হয়। স্বাধীনতার পরবর্তী দেশ চালাতে ব্যর্থ হয়। কিন্তু তাদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আগামীতে রাজনৈতিক দল ও প্রশাসনসহ সর্বক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দিতে হবে। তবেই বুদ্ধিজীবী দিবসের আলোচনা সফল হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :