1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

ঘণকুয়াশায় চতুর্থ বারের মতো পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চালাচল বন্ধ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:ঘণকুয়ার কারণে বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস। গভীর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ নৌরুটে ফেরিতি যাতায়াতকারী যাত্রী ও যানবাহন শ্রমিকদেরকে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ২:৩০টা থেকে পাটুরিয়া -দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের সুত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর পদ্মা-যমুনা নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এসময় নৌপথ দৃষ্টি সীমার বাহিরে চলে যায় এবং দুর্ঘটনা ঘটার আশংকা থাকে। বিধায় কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতেই বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ২:৩০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেন।

এর আগেও গত ১০ ডিসেম্বর ৪ ঘন্টা, ১১ ডিসেম্বর ৮ ঘন্টা এবং ১২ ডিসেম্বর ৭ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল উক্ত নৌরুটে।

এসময় ৩টি ফেরি কপোতি, গৌরী ও ঢাকা যাত্রী ও যানবাহন বোঝাই করে পাটুরিয়া ঘাটে এবং ৬টি ফেরি বীর শেষ্ঠ জাহাঙ্গীর, এনায়াতেপুরী, ডা: গোলাম মাওলা, বাগাইর, বনলতা ও কেরামত আল যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটেই বসে রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি)আরিচা আঞ্চলিক অফিসের নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতেই বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেনি বন্ধ রাখা হয়েছে। ঘণকুয়াশা কেটে গেলে উক্ত নৌপথে পুণ:রায় ফেরি চলাচল শুরু করবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :