1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

মানিকগঞ্জ যৌথ বাহিনীর অভিযানে ৪০ মামলা ও ১৬ যানবাহন আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং শৃঙ্খলা রক্ষায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ, সেনাবাহিনী, আনসার এবং বিআরটিএ’র কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, আমরা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসের কাগজপত্র পরীক্ষা করছি। এই অভিযানটি রাত ১১টা পর্যন্ত চলেছে। এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মিত মামলার অংশ হিসেবে আজ ৪০ টি যানবাহনকে মোট এক লক্ষ আটাশি হাজার পাঁচশতটাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ১৫ টি মোটরসাইকেল এবং একটি প্রাইভেট কার আটক আছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :