1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন: অজ্ঞাতদের আসামি করে মামলা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ২০ ঘণ্টা পর মামলা দায়ের করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বেনাপোল এক্সপ্রেসের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে রেলওয়ে থানায় এ মামলা দায়ের করেন।

শনিবার (৬ জানুয়ারি) মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন।

তিনি রাইজিংবিডিকে বলেছেন, গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নাশকতা ও যাত্রী হত্যার দায়ে রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ট্রেনের চারটি বগি পুড়ে যায়। এতে চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তিদের চিহ্নিত করে আটকের চেষ্টা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :