
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘হাত ধোয়ার নায়ক হোন’।
বুধবার (২৮)অক্টোবর) শিবালয় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন। হাত ধোয়া দিবস উপলক্ষে উপজেলা প্রাঙ্গনে একটি র্যালী বের করা হয়। র্যালীর পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার সভাপতিত্ব করেন।
জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সরকারি প্রকৌশলী মো: শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান খান, প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজা খানম ইউসুফজী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম খান, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেনসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply