1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিবালয়ে সেলফি বাস আবারও কেড়ে নিল ১ পথচারীর প্রাণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে সেলফি বাসের চাকায় পিষ্ট হয়ে সুজাত (৩৪) নামের ১ পথচারি  নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) পাটুরিয়া লঞ্চ ঘাট এলাকায় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল দশটার দিকে পাটুরিয়া লঞ্চ ঘাট এলাকায় রাস্তার উপর দাড়িয়ে ছিল সুজাত। সেলফি নামের একটি পরিবহন মোড় ঘোরানোর সময় তাকে সজোরে ধাক্কা  দিলে চাকার নীচে পড়ে গুরুতর আহত হয়। গুরুতর  আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পড়ে সদর হাসপাতাল,  এরপর থঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

‎নিহত সুজাতের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামে।পিতার নাম সদর উদ্দিনের । সে একজন অটোচালক।

‎এ পরিস্থিতিতে স্থানীয়রা পাটুরিয়া  ঘাটের সেলফি বাসের কাউন্টার বন্ধ করে দিয়েছে।

‎এব্যাপারে বরংগাইল হাইওয়ে থানার ওসি   হরুন অর রশিদ বলেন, পাটুরিয়া লঞ্চ ঘাট এলাকায় সুজাত নামের এক পথচারী রাস্তার উপরে দাঁড়ানো ছিল। এসময় সেলফি নামের একটি বাস মোড় নেয়ার সময় তাকে ধাক্কা দিলে সে চাকার নিচে পিষ্ঠ হয়ে গুরুতর  আহত হয়। এমতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :