1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

আপনাদের সেবা দেওয়া আমাদের কাজ:খাদ্যমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আপনাদের কাছে এসেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। আপনাদের সেবা দেওয়া আমাদের কাজ। আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন আপনাদেরকে সেবা করার জন্যই। আমরা এই কাজ করে যাব আমৃত্যু। খাদ্যমন্ত্রী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, একইভাবে তাদের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানও আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনাদের দুঃখ–দুর্দশা দূর করার জন্য আমরা এখানে এসেছি। বিগত দিনে সরকারের নিকট হতে আপনারা যা পেয়েছেন, এবার তার চেয়ে অনেক বেশি পাচ্ছেন।

বুধবার(২১ অক্টোবর )রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর আন্তরিকতা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে আপনারা সরকারের পাশে থাকবেন। সবসময়। খাদ্যমন্ত্রী বলেন, ‘আগে আপনারা ৫০০ কেজি চাল পেতেন, এবার পেয়েছেন ৬০০ কেজি চাল। তিনি আরো বলেন, প্রত্যেকটি আসনে চার লাখ ৪১ হাজার টাকা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই অর্থ সবার মধ্যে বিতরণ করা হয়েছে। আজ আপনাদের জন্য নতুন শাড়ি এসেছে। আপনারা পূজার দিন এসব শাড়ি পরবেন।’ তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উন্নয়ন এবং তাদের যেন কোনো সমস্যায় না পড়তে হয়, সে জন্য প্রধানমন্ত্রী অবিরাম কাজ করে যাচ্ছেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিবালয় থানা কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সুনীল চন্দ্র নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন।। অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা হিন্দু ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি তুলে দেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :