
অনলাইন ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে একসময় আমাদের সংস্কৃতিকে চেপে ধরা হয়েছিল। এখন আর সে সময় নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব অন্যান্য সবকিছুর মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে চলছে। অনেক চ্যালেঞ্জ আছে। এ চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার ঢাকায় শিল্পকলা একাডেমিতে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন আয়োজিত "তৃতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার ২০২৩" এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংস্কৃতিক বিপ্লবকে ছড়িয়ে দিতে হবে। সংস্কৃতি চর্চা ও খেলাধুলার মধ্যে থাকতে হবে। ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি চর্চার বিকল্প নাই। শেখ হাসিনার সরকার আপনাদের সাথে আছে; যুবকদের সাথে আছে। পৃথিবীর সাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে সংস্কারের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ এর সভাপতি ড. কামাল উদ্দিন শামীম ও আহবায়ক হাবিব তাড়াশী।
'শিল্পে মননে মুক্তিযুদ্ধ' এই স্লোগানকে ধারণ করে ৯-১৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও বাঙলা কলেজ যুব থিয়েটারের ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে থিয়েটার উৎসব চলবে। দেশের ৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবে অংশ নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com