
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শিবালয় থানা পুলিশের উদ্যোগে থানার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাবলু ব্যাপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, শিবালয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শিবালয় উপজেলা সভাপতি নিখিল চন্দ্র মালো ও সাধারণ সম্পাদক বিকাশ কুমার দাস, শিবালয় সার্বজনীন দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি সুনিল চন্দ্র নাথ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com