শিবালয় প্রতিনিধি: সামাজিক উন্নয়ন ঐক্য ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র উদুল ফিতর উপলক্ষ্যে শিবালয়ের ষাইটঘর তেওতায় অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার উক্ত সামাজিক সংগঠনের নিজস্ব কার্যলয় থেকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক উন্নয়ন ঐক্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল মান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক মো: আ: কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ খান, কোষাধক্ষ্য শাহিনুর ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসাইন প্রমুখ।
জানা গেছে, স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক উয়ন্নন ঐক্য ফাউন্ডেশন নের্তৃবৃন্দ শতাধিক নারী-পুরুষের মাঝে এ বস্ত্র বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com