
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সকল মেহনতি মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে মানিকগঞ্জের শিবালয়ে ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বৃহস্প্রতিবার (১লা মে)এ দিবসটি পালন উপলক্ষ্যে সকাল ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মটর চালক দল শিবালয় উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।
র্যালীটি আরিচা বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আন্ত:জেলা অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মটর চালক দল শিবালয় উপজেলা শাখার সভাপতি মো.সফি উদ্দিন খান।
এসময় সিনিয়র সহ-সভাপতি মো.শামিম হোসেন, সাধারণ সম্পাদক মো.মহিববুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শামসুল ইসলাম,মো.সাইদ,সাংগঠনিক সম্পাদক মো.মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো.আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মো.শেখ রবিন ও কোষাধ্যক্ষ মো.জাহাঙ্গীর আলমসহ সংগঠণের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com