
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয় উপজেলা আরিচা ঘাটে এক ব্যবসায়ীর স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন আরিচা ঘাট এলাকার হাসিব সিদ্দিকী সজল, শাহজাহান ও ইসরাফিল। এরা দলীয় কোন পদপদবীতে না থাকলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা চারিগ্রাম বাজারের স্বর্ন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গত ১৩ আগস্ট সকালে ৫ ভরি স্বর্ন নিয়ে পাবনা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল ৮ টার দিকে শিবালয়ের আরিচা স্পিডবোট ঘাট এলাকায় পৌঁছালে অজ্ঞাত দু'যুবক এসে কথা বলার জন্য তাকে সাইডে নিয়ে যান। এসময় আরো দু'তিন যুবক এসে ভয়ভীতি দেখিয়ে তার নিকট থাকা ৫ ভরি স্বর্ন ছিনিয়ে নিয়ে যান। পরে তিনি শিবালয় থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে শিবালয় থানা থেকে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে তিনি স্বর্ন ছিনতাইকারীদের সনাক্ত করেন।
এছাড়া, ২০২৪ সালে ১৬ জুলাই এ আরিচা ঘাট থেকে মিজানুর রহমান নামে এক স্বর্ন ব্যবসায়ীর ৭০ ভরি স্বর্ন ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ে সাথে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের পদ-পদবীধারী নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে বিভিন্ন ভাবে তা প্রকাশ পায়।
পুলিশ লুন্ঠিত স্বর্ন উদ্ধার করতে না পারলেও স্থানীয় সাবেক এমপি সালাউদ্দিন মাহমুদ জাহিদ, জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান জাহিদ আহমেদ টুলু, ঘিওর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মাহবুবুর রহমান জনি ও সিঙ্গাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সায়েদুল ইসলাম স্বর্ন ব্যবসায়ী মিজানুর রহমানের সাথে ছিনতাইকারীদের মধ্যে বিষয়টি সমঝোথা করে দেন। গত ১৩ আগস্ট আরিচা ঘাটে স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তারাও পদপদবীতে না থাকলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে একাধিক সুত্র জানিয়েছে।
এ বিষয়ে শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, ১৩ আগস্ট আরিচা ঘাটে স্বর্ন ছিনতাইয়ে সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় তিন যুবককে মঙ্গলবার আটক করা হয়েছে। তবে তাদের কাছ থেকে এখনো ছিনতাই হওয়া স্বর্ন উদ্ধার হয়নি। রাতে স্বর্ন ব্যবসায়ী খলিলুর রহমান থানায় এসে আটককৃতদের সনাক্ত করলে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আটকৃতদের রুজুকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে যথাযথ প্রক্রিয়া শেষে আজ বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com