
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শিবালয় উপজেলা বিএনপি এ মিছিল ও সমাবেশের আয়োজন করে। আরিচা ঘাটের বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি আরিচা ঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক কমিটি'র সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ।
এ সময় শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ও মহাদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: শাজাহান মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি ও উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, সাবেক ভাইস চেয়ারম্যান এস,এম বাবুল হোসেন বাবুসহ, শিবালয় উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, মৎস্যজীবীদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com