
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে দুই দিনে পৃর্থক দুটি অভিযান চালিয়ে ২০০০ মিটার ঘের জাল, ৮০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮৫টি অবৈধ চায়না দুয়ারি জব্দ করে পুরিয়ে ধ্বংস করা হয়েছে। যার অানুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।
শুক্রবার ও শনিবার (৯ ও ১০ অক্টোবর)উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকা থেকে জব্দ করে সন্ধ্যায় আরিচা ঘাটে এনে ধ্বংস করা হয়।
শিবালয় উপজেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা পরিচালিত হয়।এতে সহযোগীতা করেন পাটুরিয়া নৌ-থানা পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর সদস্যবৃন্দ। এ সময় মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবালয় উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পযর্ন্ত যমুনা নদীর বিভিন্ন এলাকা থেকে ৮৫টি চায়না দুয়ারি জব্দ করে সন্ধ্যায় আরিচা ঘাটে এনে পুরিয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত দোয়ারির আনুমানিক বাজারমূল্য ২,৯৭,৫০০ (দুই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশত) টাকা।
এর আগে শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে ৫টা পযর্ন্ত শিবালয় উপজেলা মৎস্য অফিস অভিযান পরিচালনা করে যমুনা নদীর বিভিন্ন এলাকা থেকে ২০০০ মিটার ঘের জাল, ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও চায়না দোয়ারী জব্দ করে ধ্বংস করা হয়।যার আনুমানিক মূল্য ৩২লাখ ৮০হাজার টাকা।
এবিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।এর ধারাবাহিকতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান পরিচালনা করা হয়।এসময় দুই দিনে প্রায় ৩৬লাখ টাকার কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ করে পুরিয়ে ধ্বংস করা হয়। মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী এ অভিযান আগামী ২৯ অক্টোব পযর্ন্ত অব্যাহত থাকবে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com