
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন হল রুমে আলোচনা সভাসহ নান কর্মসুচিসহ নানা কর্মসুচির আয়োজন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার।
এছাড়া শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইসমত জাহান ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক, মৎস্য কর্মকর্তা সাথী রাণী নিয়োগী, শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুপজি ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃদবিরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, শিবালয় উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ নাদের হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসি তাৎপরয দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দিবসটির চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com