
শাহজাহান বিশ্বাস: ২৫ মে ২০২৫
মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার কবির স্মৃতি বিজড়িত ও কবি পত্নী প্রমীলার জন্ম ভিটা শিবালয়ের তেওতা গ্রামে মানিকগঞ্জ জেলা ও শিবলয় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
এর মধ্যে সকাল ৯টায় তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে কবি ও কবি পত্নীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বিকেলে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, হামদ-নাত, গজল,কাওয়ালী, নিত্য ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জেলা ও উপজেলা প্রশাসন আয়োজিত পুস্পস্তবক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,নজরুল-প্রমিলা পরিষদ কেন্দ্রীয় ও জেলা কমিটসহ নজরুল প্রেমী-সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ এতে অংশ নেন।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার, সহকারি কমিশনার মো. আল জুনাঈদ, মো.শায়খ শিহাব উদ্দিন, উম্মে সুমাইয়া, শিবালয় থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন,নজরুল-প্রমীলা পরিষদের কেন্দ্রীয় কমিট’র সভাপতি আব্দুল মোন্নাফ,সাধারণর সম্পাদক হাবিল উদ্দিন, নজরুল-প্রমীলা পরিষদ মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন বাবর, সাধারণ সম্পাদক মো. আইয়ুব বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.মঈন বিশ্বাস, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মোশারফ হোসেন,তেওতা একাডেমির প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক,তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক ও নজরুল-প্রমীলা সংগঠক অজয় চক্রবর্তী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহজাহান বিশ্বাসসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে স্থানীয়রা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত শিবালয়ের তেওতায় নজরুল-প্রমীলা বিশ্ববিদ্যালয়, নজরুল গবেষণা কেন্দ্র এবং মিউজিয়াম নির্মাণের দাবী জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com