
শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জের শিবালয়ে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার।
সভাপতিত্ব করেন শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান হোসেন।

এছাড়া শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:ইসমত জাহান ভূইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম খাঁন, শিবালয় উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক মো: আজাদ হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান বিশ্বাস, সাংবাদিক সুমন হোসেন, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সজীব দত্তের উপস্থাপনায় শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা এবং সবাই মিলে এক সাথে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করার কথা বলেন।
সবশেষে শিক্ষর্থীরা কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও একক অভিনয় করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অংশ নেন, মারিয়াম ইসলাম ঐশী, আবু শারফিন, স্মৃতি চক্রবর্তী চৈতী, ইভা, নিশাত তামান্না,সামি শিকদার, তৌহিদুল ইসলাম সিয়াম, স্বস্তিকা হালদার ও ইয়া মৌমিতা ইসলাম মুন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com