নিজস্ব প্রতিবেদক:মা ইলিশ আহরণ থেকে বিরত রাখার জন্য মানিকগঞ্জের শিবালয়ে কার্ডধারী উপকারভোগী জেলেদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) শিবালয় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ চাল বিতরণের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো.মনিরুল ইসলাম মনির।
এ সময় সিনিয়র সহকারি পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন, শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী,শিবালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো.আলাল উদ্দিন আলাল,জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শিবালয় উপজেলার সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ও ইউপি সচিব মো. হাবিল উদ্দিন, উপজেলা সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি বছর ইলিশের প্রধান এ প্রজনন মৌসুম উপলক্ষ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন মাছ ধরা বন্ধ থাকবে। এ সময়ে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। উল্লেখিত এ সময়ে জেলেরা যেন মা ইলিশ আহরণ না করেন সেজন্য মানবিক সহায়তা হিসেবে উপকারভোগী জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হচ্ছে।
শিবালয় উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শিবালয় মডেল ইউনিয়নের কার্ডধারী জেলেদের মাঝে ২৫ কেজি করে ৪০০শ' জন জেলে পরিবারের মাঝে ১০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।
উপজেলার বাকি ইউনিয়নের কার্ডধারী জেলেদের মাঝে খুব দ্রুতই বরাদ্দকৃত এ চাল বিতরণ করা হবে।এরমধ্যে তেওতা ইউনিয়নে ১৪শ' জন জেলে পরিবারের মাঝে ৩৫ মেট্রিক টন, আরুয়া ইউনিয়নে ৫শ' ৮০ জন জেলে পরিবারের মধ্যে ১৪ দশমিক ৫০মেট্রিক টন, উথুলী ইউনিয়নে ৯৩ জন জেলে পরিবারের মাঝে ২ দশমিক ৩২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com