
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জ-পাবনা-রাজবাড়ীকে যুক্ত করে দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্ত ও পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিবালয় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আনন্দ র্যালী বের করে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর )শিবালয় উপজেলা বিএনপি’র উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করা হয়।
আনন্দ র্যালীটি শিবালয় উপজেলা বিএনপি অফিস থেকে শুরু হয়। পরে মিছিলটি আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দ র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মী অংশ নেন।
ওয়াই টাইপ সেতু নির্মাণে সরকারের নীতিগত সিন্ধান্তকে স্বাগত ও ধন্যবাদ জানান নেতাকর্মীরা।
এসময় শিবালয়উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো.নাসির উদ্দিন, যুবদলের আহবায়ক মো:হোসেন আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন বাদলসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিয়ন বিএনপি' নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মানিকগঞ্জ-পাবনা-রাজবাড়ী যুক্ত করে ওয়াই-আকৃতির (ত্রিমুখী) দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার। পদ্মা নদীর ওপর প্রস্তাবিত এ সেতু নির্মাণের বিষয়টি নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com