অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তিন দিনের সফরে মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিজ জেলা পাবনা এসেছেন।
ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঈশ্বরদী বিমানবন্দর অবতরণ করে।সেখান থেকে গাড়িযোগে বিকেলে পাবনা যান রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এসময় তার সঙ্গে ছিলেন। পাবনা জেলা সার্কিট হাউজে পৌঁছালে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এসময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com