
অনলাইন ডেস্ক: দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্যোগ মোকাবিলায় এবং সারাদেশের স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য যুক্তরাজ্য সরকার আরো ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দিয়েছে। যুক্তরাজ্যের এই মানবিক সহায়তা রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, পানি ও স্যানিটেশন এবং শরণার্থী ও প্রতিবেশি স্বাগতিক সম্প্রদায়কে শিশু সুরক্ষা সেবা দিবে। পাশাপাশি বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সমগ্র বাংলাদেশি সম্প্রদায়ও এই সহায়তা পাবে।
ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তার প্রথম কক্সবাজার সফরে যুক্তরাজ্যের এই নতুন মানবিক সহায়তার ঘোষণা দেন। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। পুরো বাংলাদেশে মানবিক প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য যুক্তরাজ্যের সহায়তার ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ডের এই নতুন প্যাকেজটি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com