
অনলাইন ডেস্ক: আমাদের মসজিদে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করছিলাম। ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বসার সময় কিছুটা দীর্ঘ করে তাকবির বলেন। ফলে দাঁড়ানোর তাকবির ভেবে আমরা কয়েকজন মুক্তাদি দাঁড়িয়ে যাই। এরপর অন্যদের দেখাদেখি আবার বসে পড়ি এবং শেষে ইমামের সঙ্গেই সালাম ফেরাই। এখন জানার বিষয় হচ্ছে, আমাদের উক্ত নামাজ হয়েছে কি না। আমাদের কি সাহু সেজদা করতে হবে? সাহু সেজদা ওয়াজিব হলে কীভাবে আদায় করতে হবে?
মুনিবুর রহমান সাতক্ষীরা
উত্তর : আপনাদের উক্ত নামাজ সহিহ হয়েছে। জামাতের সঙ্গে নামাজ পড়া অবস্থায় মুক্তাদির নিজস্ব ভুলের কারণে ইমাম-মুক্তাদি কারও ওপরই সাহু সিজদা ওয়াজিব হয় না। তাই ভুলে দাঁড়িয়ে গেলেও আপনাদের ওপর সাহু সেজদা ওয়াজিব হয়নি। সুতরাং ইমামের সঙ্গে সালাম ফেরানো ঠিক হয়েছে। বিখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, ‘তুমি যদি ইমামের পেছনে ভুল কর কিন্তু ইমাম কোনো ভুল না করে তা হলে তোমার ওপর সাহু সেজদা নেই। আর ইমাম ভুল করলে তোমার ভুল না হলেও ইমামের সঙ্গে তোমাকে সাহু সেজদা করতে হবে।’ (কিতাবুল আসল : ১/৯৭; বাদায়েউস সানায়ে : ১/৪২০; রদ্দুল মুহতার : ২/৮২)
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com