
নিজস্ব প্রতিবেদক: শিবালয় উপজেলা প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্তিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম,মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম, বিশ্বাস, সদস্য সচিব মো. শাহনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ আহম্মেদ প্রমূখ।
এতে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাখার প্রধান ওমর ফারুক সহ অনেকেই সেখানে উপস্তিত ছিলেন।
মত বিনিময় কালে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাই সকলের উচিত তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করা। তিনি এ সময় সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন এবং প্রেস ক্লাব তথা সাংবাদিকদের কল্যাণে যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
সভা পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ।
প্রেসক্লাব পরিদর্শন শেষে আরিচা ঘাটে অবস্থিত ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত রোহান পাঠাগার পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ উল্লেখিত সকলেই। জেলা প্রশাসকসহ অন্যান্যরা রোহান পাঠাগারের ভূষি প্রশংসা করে তার প্রতিষ্ঠাতার সাথে থাকার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com