
মানিকগঞ্জ প্রতিবেদক: মানিকগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক রেহেনা আকতারের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ।
এরপর জেলার সকল দপ্তর, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব রেহেনা আকতার।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com