
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের পাট চাসীদের নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে অংশইজনের সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন পর্যায়ের ৪০ জন স্টেকহোল্ডা এই সভায় অংশ নেন।
বুধবার (১৮ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় জাগীর এলাকায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পাট গবেষণা ইনস্টিটিউট মানিগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. সালেহ মো. আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নার্গিস আক্তর। এ ছাড়া সভায় পরিচালক (কারিগর) ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোসলেম উদ্দিন, পরিচালক (জুট টেক্সটাইল) ড. ফেরদৌস আক্তার দিলরুবা, পরিচালক (পিটিসি) ড. মাহমুদ আল হোসেন সহ বীজ প্রত্যয়ণ কর্মকর্তা, বিএডিসির প্রতিনিধি, পাট শিল্প উদ্দোক্তা, কৃষক প্রতিনিধি, পাট ও পাট বীজ ব্যবসায়ী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নার্গিস আক্তর বলেন, 'স্টেকহোল্ডারগণ পাট চাষ ও পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যার কথা উল্লেখ করেছেন। পাট ও পাট জাত পণ্য উৎপাদন ও বিতরণের জন্য কোন কারিগরি সহায়তার প্রয়োজন হলে তা প্রদানে আশ্বাস প্রদান করেন তিনি। এ ছাড়াো পাট ও পাট জাত পণ্য উৎপাদন ও রপ্তানির ব্যাপারে এক সাথে কাজ করার অঙ্গীকার প্রদান করেন। প্রান্তিক পর্যায়ে কৃষকরা যেন আগামীতে পাট চাষ ও উৎপাদনের উৎসাহ পান সে বিষয়েও কাজ করতে হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com