
নিজস্ব প্রতিবেদক:বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে মানিকগঞ্জে ‘গণপ্রকৌশল দিবস-২০২৬’ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। “দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আইডিইবি মানিকগঞ্জ জেলা শাখা এই কর্মসূচি বাস্তবায়ন করে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইডিইবি মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডক্টর প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— আইডিইবির জেলা সহ-সভাপতি প্রকৌশলী আনোয়ারুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ লুৎফর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম,উপ সহকারী প্রকৌশলী( জনস্বাস্থ্য) প্রকৌশলী মোহাম্মদ দবিরুল ইসলাম,মানিকগঞ্জ পাওয়ার গ্রীডের প প্রকৌশলী মোঃ আবুল বাশার, প্রকৌশলী রবিউল ইসলাম জমির প্রমুখ।
বক্তারা দেশের উন্নয়ন ও প্রযুক্তির প্রসারে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন এবং দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ- সবার আগে বাংলাদেশ গঠনে দক্ষ প্রকৌশলী তৈরি ও তাদের পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com