
নিজস্ব প্রতিবেদক:আয়বর্ধন কর্মসূচির আওতায় মানিকগঞ্জের দুটি গ্রামের ১৪টি পরিবারকে দুটি করে মোট ২৮টি ছাগল দেওয়া হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশনের আর্থিক সহায়তায় এই ছাগল বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করে বেসরকারি সংস্থা-অ্যাসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব)।
আজ (বুধবার) দুপুরে জেলাশহরের বেউথা এলাকায় আরব কার্যালয়ে আয়োজিত বিনামূল্যে ছাগল বিতরণ ও ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এ ছাগল তুলে দেন মানিকগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট এএফএম নূরতাজ আলম বাহার। আরব সংস্থার নির্বাহী পরিচালক নুরতাজ আলম নিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ছাগল বিতরণ ও ওরিয়েন্টেশন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন এবং জেলা বিএনপি'র সাবেক অর্থ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com