অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ-বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। বুধবার (১০ জানুয়ারি) শপথ নিয়েছেন ২৯৭ জন সংসদ সদস্য। এরই মধ্যে প্রধামন্ত্রী শেখ হাসিনাকে নতুন সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতির সম্মতি নিয়ে ৩৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
বুধবার রাতে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার তালিকা সাংবাদিকদের জানিয়ে দেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। ৩৬ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। ২৫ মন্ত্রীর মধ্যে নতুন ১২ জন আর পুরোনো ১৩ জন। অন্যদিকে ১১ জন প্রতিমন্ত্রীর মধ্যে বিদায়ী মন্ত্রিসভার চারজন রয়েছেন। নতুন প্রতিমন্ত্রী নিয়োগ পাচ্ছেন সাতজন।
এবারের মন্ত্রিসভায় নতুন মুখের তালিকায় রয়েছেন- কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোহাম্মদ এ আরাফাত, আবুল হাসান মাহমুদ আলী, মো. আব্দুস শহীদ, আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, নাজমুল হাসান পাপন, সামন্ত লাল সেন, কুজেন্দ্র লাল ত্রিপুরা, সিমিন হোসেন রিমি, মো. মহিবুর রহমান, রুমানা আলী, মো. শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু ও নারায়ণ চন্দ্র চন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com