
অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০.৩০ ঘটিকায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি ও ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া এবং মহাসচিব ও সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, ঢাকা এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মজিবুর রহমানের নেতৃত্বে সংগঠনটির সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com