
অনলাইন ডেস্ক: নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলমকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার এ নিয়োগ আদেশ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেসা করিমকে জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক এবং ভূমি সংস্কার বোর্ডের সদস্য জয়নাল আবেদীনকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব খন্দকার আজিজুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com