
অনলাইন ডেস্ক: রাজধানীর সদরঘাটে ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করা ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে লঞ্চটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম।
এর আগে সদরঘাটে ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করা ময়ূর-৭ নামক লঞ্চে আগুন লাগে। খবর পেয়ে এক এক করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন লাগার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর প্লাটুনে দাঁড়ানো ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, আনিসার, নৌ পুলিশ, র্যাব ও বিআইডিব্লিউটিএ কাজ করে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com