
নিজস্ব প্রতিবেদক:পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় রাজশাহী ছড়া সংসদ পদক পেলেন সাংবাদিক, কলামিস্ট, গবেষক পারভেজ বাবুল।
ছড়া সাহিত্য, সংস্কৃতিচর্চা, এবং গুণিজন সম্মাননা উৎসব উপলক্ষ্যে রাজশাহী ছড়া সংসদ, রাজশাহী নগর ভবনে জাক-জমক পূর্ণঅনুষ্ঠানের মাধ্যমে দেশের বরণ্য ব্যক্তিদের সম্মাননার আয়োজন করে।
অনুষ্ঠানে পারভেজ বাবুলকে পরিবেশ ও নারী উন্নয়ন বিষয়ে গবেষণা পদক প্রদান করা হয়। উল্লেখ্য, পারভেজ বাবুল ইতি পূর্বে বিভিন্ন সংগঠন থেকেও পরিবেশ, নারী উন্নয়ন, কাব্য সাহিত্য এবং সংবাদিকতায় পুরস্কার পেয়েছেন।
জাতীয় এবং আস্তর্জাতিক অঙ্গনে পরিচিত সাংবাদিক, কলামিস্ট, লেখক, কবি, পরিবেশ এবং নারী উন্নয়ন কর্মী পারভেজ বাবুল। তাঁর কলম কথাবলে পরিবেশ সুরক্ষা, নারীর সমতা, ন্যায্যতা, নিরাপত্তা এবং ক্ষমতায়নের। তিনি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে বন্যা, খরা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, প্রাকৃতিক এবং মনুষ্য-সৃষ্ট দুর্যোগ, পরিবেশ অবক্ষয়, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে তিনি প্রচুর লিখেছেন এবং এখনো লিখছেন। তিনি ইংরেজিতে মূলধারার পত্রিকায় সমসাময়িক তিনশতাধিক প্রবন্ধ লিখেছেন। আমেরিকার কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে পারভেজ বাবুলেরএকটি লেখা পাঠ্য হয়েছে।
পারভেজ বাবুল একজন পরিবেশ-বান্ধব এবং নারী-বান্ধব লেখক। ইংরেজি ও বাংলা প্রবন্ধ, উপন্যাস, কাব্য গ্রন্থসহ তাঁর লেখা প্রকাশিত গ্রন্থসংখ্যা এগারোটি। তিনি জাতিসংঘের আমন্ত্রণে ২০১৬ সালে মরক্কোয় অনুষ্ঠিত জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে বাংলদেশের প্রতিনিধিত্ব করেছেন।আন্তর্জাতিক মিডিয়া ফেলোশিপ পেয়ে বিভিন্ন বিষয় পত্রিকায় তুলে ধরতে তিনি কয়েকটি দেশ সফর করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে তিনি কাজ করেছেন বিশবছরের অধিককাল। তিনি অধুমপায়ী; ধুমপান, মাদক এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com