অনলাইন ডেস্ক: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আগামী শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি।
এছাড়া শুক্রবার (৫ জানুয়ারি) সারা দেশে মিছিল ও গণসংযোগের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে বিভিন্ন ধাপে অবরোধ ও হরতাল পালন করেছে বিএনপি।
গত ২৪ ডিসেম্বর থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছে দলটি। সুত্র: সময়ের আলো
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com