
অনলাইন ডেস্ক: পবিত্র কুরআনের তিনটি সুরার শুরুতে ‘কুল’ অর্থাৎ ‘বলো’ শব্দটি আছে। এই তিনটি সুরার অনেক ফজিলত। এ কারণে তিনটি সুরাকে একত্রে ‘তিন কুল’ বলা হয়। সকাল ও সন্ধ্যায় তিনবার করে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করলে যাবতীয় অনিষ্টতা ও বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায়। হজরত আবদুল্লাহ
ইবনে খুবাইব (রা.) বলেন, আমরা এক বৃষ্টিমুখর অন্ধকার রাতে আল্লাহর রাসুল (সা.)-কে খুঁজতে বের হলাম। যেন তিনি আমাদের নিয়ে নামাজ পড়েন। তারপর নবীজি (সা.)-এর সঙ্গে যখন দেখা হলো, তিনি বললেন, তুমি ‘কুল’ পাঠ করো। আমি নিশ্চুপ রইলাম। তিনি আবারও বললেন, তুমি ‘কুল’ পাঠ করো। আমি নিশ্চুপ রইলাম। তিনি আবারও বললেন, তুমি ‘কুল’ পাঠ করো।
আমি জিজ্ঞেস করলাম, ‘হে আল্লাহর রাসুল (সা.)! কী পাঠ করব?’ তখন তিনি বললেন-‘কুল হুওয়াল্লাহু আহাদ’, ‘কুল আউজু বি রাব্বিল ফালাক’ ও ‘কুল আউজু বিরাব্বিন্নাস’ সন্ধ্যা ও সকালে তিনবার। এ সুরাগুলো সবকিছু থেকে তোমার হেফাজতের জন্য যথেষ্ট হবে। (মুসনাদে আহমাদ : ৫/৩১২; আবু দাউদ : ৫০৮২; তিরমিজি : ৩৫৭৫)
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com