
নিজস্ব প্রতিবেদক:জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অক্টোবর মাসের পারফরম্যান্স মূল্যায়নে তিনি বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।
এ মূল্যায়নে দ্বিতীয় হয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং তৃতীয় হয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
রোববার (৮ নভেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার এ অর্জনে মানিকগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এছাড়াও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও সর্বোপরি উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com