অনলাইন ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
শোক দিবস অনুষ্ঠানের শুরুতে অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামানের নেতৃত্বে অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ কর্মকর্তা-কর্মচারীগণ নিয়ে সকাল ১০ টায় অধিদফতরের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১১ টায় বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিটি দফতরের পক্ষ থেকে টিসিবি ভবনের নিচতলায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বর্ণিত পুষ্পস্তবক অর্পণ কার্যক্রমেও অংশগ্রহণ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ কর্মকর্তা-কর্মচারীগণ নিয়ে টিসিবি ভবনের নিচতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বাণিজ্য মন্ত্রণালয় ও তার আওতাধীন বিভিন্ন দফতর সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে টিসিবি ভবন অডিটোরিয়ামে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীগণ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com